রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

মরক্কোর ম্যাচে জাতীয় সংগীতের পরিবর্তে সূরা ফাতিহা তেলাওয়াত

স্পোর্টস ডেস্ক : ভূমিকম্প ও বন্যায় ক্ষতিগ্রস্থ দুই দেশের জন্য ফুটবল খেলার মাঠে ম্যাচের আগে সূরা আল-ফাতিহা তেলাওয়াত করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মরক্কো বনাম বুরকিনা ফাসোর ম্যাচে জাতীয় সংগীতের পরিবর্তে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। খেলোয়াড়দের সঙ্গে মাঠে উপস্থিত দর্শকরাও তেলওয়াত করেন।

ফ্রান্সের লেন্স বোলার্ট-ডেলিলিস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরুর আগে ভূমিকম্প ও বন্যায় নিহতদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার সমর্থক ফাতিহা তেলাওয়াত করেন।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। ম্যাচটিতে মরক্কো ১-০ গোলে জয় পায়। দলের পক্ষে ম্যাচের ৩৬তম মিনিটে একমাত্র গোলটি করেন আজজেদিন ওনাহি।

দীর্ঘ ৬ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখেছে মরক্কো। গত ৮ সেপ্টেম্বর ভয়াবহ ভূমিকম্পে দেশটির মধ্যাঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। এতে আনুমানিক তিন হাজার মানুষ মারা যান। শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮।

মরক্কোর ভূমিকম্পের একদিন পরই লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যায় দেখা দেয়। ঘূর্ণিঝড়ের কারণে ঘটিত জলোচ্ছ্বাসে শহররক্ষা বাঁধ ভেঙে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় দেশটির উপকূলীয় শহর দেরনা। দেরনাতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার। আর দেশটিতে মৃতের সংখ্যা ১৮ থেকে ২০ হাজার হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ