রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মত সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াতের মন্ডির কোলজুড়ে এসেছে এক কন্যা সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ একটি পোস্টের মাধ্যমে দ্বিতীয়বারের মত বাবা হবার বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। পোস্টের ছবিতে দেখা যায়, মুশফিকের ছেলে শাহরোজ রহিম মায়ানের হাতে একটি প্ল্যাকার্ডে লেখা, ‘ইট ইজ এ গার্ল’।

image-46

ঐ ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা এবং মেয়ে দু’জনই নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চলমান এশিয়া কাপ সুপার ফোর পর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষ হবার পরদিন, অর্থাৎ গতকাল দেশে ফিরেন মুশফিক।

মুশফিকের সাথে দেশে ফিরেন অধিনায়ক সাকিব আল হাসানও। আগামী ১৫ সেপ্টেম্বর সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই শ্রীলংকায় দলের সাথে যোগ দিবেন মুশফিক-সাকিব।

সর্বশেষ পাওয়া সংবাদ