রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ পেলেন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে গোল্ডেন টিকিট পেলেন দেশটির মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের এই বিশেষ টিকিট টেন্ডুলকারের হাতে তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ।

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিশিষ্টজনদের জন্য গোল্ডেন টিকিটের ব্যবস্থা করেছে বিসিসিআই। এই বিশেষ টিকিট দিয়ে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। বিসিসিআইয়ের অতিথি হিসাবে ভিআইপি বক্সে বসে বিশ্বকাপের খেলা দেখতে পাবেন বিশিষ্টজনরা।

টেন্ডুলকারের আগে প্রথম গোল্ডেন টিকিট পেয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। টেন্ডুলকারের বাড়িতে গিয়ে তার কাছে দ্বিতীয় টিকিট তুলে দেন জয় শাহ। টেন্ডুলকারকে টিকিট দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে বিসিসিআই।

ছবির ক্যাপশনে বিসিসিআই লিখেছে, ‘ক্রিকেট ও দেশের জন্য অবিশ্বাস্য একটি মুহূর্র্ত। ‘গোল্ডেন টিকিটস ফর ইন্ডিয়ান আইকন’ কর্মসূচিতে এবার টেন্ডুলকারের হাতে বিশ্বকাপ টিকিট তুলে দেওয়া হল।

টেন্ডুলকারের ক্রিকেট প্রতিভা ও তার সাফল্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। এবার বিশ্বকাপের সাথে জড়িত হলেন টেন্ডুলকারও। বিশ্বকাপের খেলা চলাকালীন মাঠে উপস্থিত থাকবেন তিনি।’

আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ^কাপ।

সর্বশেষ পাওয়া সংবাদ