রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

ক্রিকেটার মেহেরাব হোসেন জুনিয়র এখন কানাডার পুলিশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এক সময়ে ওপেনিং ব্যাটসম্যান ছিলেন মেহেরাব হোসেন জুনিয়র। জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন তিনি। সবশেষ ২০০৯ সালে লাল সবুজের জার্সিতে খেললেও মেহরাব এবার খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন এক কারণে। কানাডার পুলিশে নাম লিখিয়েছেন ৩৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমসহ বিভিন্ন অঙ্গনে কানাডার পুলিশ হিসেবে মেহরাব হোসেন জুনিয়রের যোগ দেয়ার বিষয়টি উঠে আসে। বাংলাদেশি এই ক্রিকেটারের এমন খবর নেট দুনিয়ায় ভাইরাল টপিকে পরিণত হয়েছে।

বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানো মেহরাব অমিত প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেন। তবে নামের প্রতি সেভাবে সুবিচার করতে না পারায় ক্যারিয়ার খুব একটা দীর্ঘ হয়নি তার। অনেকটা নীরবেই পেশাদার ক্রিকেট-জীবন শেষ করে ২০১৮ সালের ডিসেম্বর থেকে সপরিবারে কানাডায় চলে যান তিনি।

সেখানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন মেহরাব। এরপর তিনি কানাডা পুলিশে চাকরির জন্য আবেদন করেন। সম্প্রতি তাকে অফিসিয়ালি নিয়োগ দেওয়া হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া তার ছবিতে দেখা যায়, নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন মেহরাব। এখন থেকে কানাডার আইন-শৃঙ্খলা সামলাবেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার।

২০০৬ সালের ১৩ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জোতিক ক্রিকেটে অভিষেক মেহরাবের। এরপর ২০০৯ সালে শেষবার বাংলাদেশের হয়ে খেলা মেহরাব ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ২টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ব্যাট হাতে ৭ টেস্টে করেছেন ২৪৩ রান, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংসই ক্যারিয়ার সেরা। ১৮ ওয়ানডেতে করেছেন ২৭৬ রান, ফিফটি আছে একটি। আর ২ টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ১৬ রান। বল হাতে ৭ টেস্টে ৪ ও ১৮ ওয়ানডেতে পেয়েছেন ৪ উইকেট।

সাকিবদের সাবেক সতীর্থ যতই ক্রিকেট ছাড়ুন, ক্রিকেট তার পিছু ছাড়েনি। তিনি জানালেন, কানাডা পুলিশের ক্রিকেট দলে নিয়মিত খেলেন। এমনকি দেশ থেকে যাওয়া সাবেক সতীর্থ-বন্ধুরা যখন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলেন, তিনি তখন সেখানে গিয়ে খেলেন। শুধু ক্রিকেটারই নন, মেহরাব ভালো গান গাইতে পারেন, গিটার বাজাতে পারেন। এখন তো হয়ে গেলেন পুলিশ।

মেহরাবের সাবেক সতীর্থ এনামুল হক জুনিয়র একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু মেহরাব হোসেন জুনিয়র।’

সর্বশেষ পাওয়া সংবাদ