রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

যেভাবে সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়ায় আফগানরা ২৪৫ রানেই অলআউট হয়ে যায়। ৮৯ রানের জয়ে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে টাইগাররা।

এর আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৬ বল ও ৫ উইকেটের ব্যবধানে হারে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তাই আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার আগে ভীষণ চাপে ছিল টাইগাররা। এই ম্যাচ হারলে এশিয়া কাপ থেকে সোজা বিদায়, জিতলেও রানরেট বাড়িয়ে নিতে হবে। সব চাপ সামলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টাইগাররা, নাম লিখিয়েছে সুপার ফোরে।

এই জয়ের ব্যবধানটা বড় না হলে ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো সাকিব আল হাসানের দলকে। তবে কার্যত সেটা আর লাগছে না। কারণ, আফগানদের বিপক্ষে জয়ে ২ পয়েন্ট পাওয়ার সঙ্গে নেট রানরেটও বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে তিন দলের মধ্যে দ্বিতীয় নম্বরে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সমান দুই পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে দুইয়ে সাকিবের দল। টাইগারদের নেট রানরেট এখন যেখানে +০.৩৭৩, সেখানে লঙ্কানদের +০.৯৫১। এখন প্রশ্ন আসতে পারে, শ্রীলঙ্কা বেশি নেট রানরেট নিয়েও সুপার ফোর নিশ্চিত করতে পারেনি, বাংলাদেশের কিভাবে নিশ্চিত হলো?

এই জায়গায় মূলত জটিল সমীকরণের প্যাঁচ বিদ্যমান। আগামী ৫ সেপ্টেম্বর শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তবে ৪ পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে যাবে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও যাবে সুপার ফোরে। আফগানিস্তানের পয়েন্ট তখন থাকবে ০।

তবে শেষ ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। কিন্তু বাংলাদেশ বাদ পড়বে না। কারণ আফগানিস্তান যদি অল্প ব্যবধানে জেতে, তবে বাংলাদেশের নেট রানরেটকে পেছনে ফেলতে পারবে না।

আফগানদের রানরেট এখন (-১.৭৮০)। অর্থাৎ সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের বেশ বড় ব্যবধানে হারাতে হবে আফগানদের। যদি আফগানরা বেশ বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েও দেয়, তবু ঝুঁকি নেই বাংলাদেশের। সেক্ষেত্রে নেট রানরেট মাইনাস হয়ে যাবে শ্রীলঙ্কার, বাদ পড়বে তারা। অর্থাৎ বাংলাদেশ এখন যে নেট রানরেট পেয়েছে, শ্রীলঙ্কা বা আফগানিস্তান যে দলই জিতুক, সাকিব আল হাসানের দল নিদেনপক্ষে দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরে খেলবে।

আরও পড়ুন:

আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র বাংলাদেশের

সর্বশেষ পাওয়া সংবাদ