রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঢাকায় বসুন্ধরার কিংস অ্যারেনায় অভিষেক ম্যাচে আফগানদের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল।

এই প্রথম কোনো ক্লাবের স্টেডিয়ামে জাতীয় ফুটবল দল ম্যাচ খেলল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই থাকতে হলো জয়হীন। আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

রোববার (৩ সেপ্টেম্বর) ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে শুরু থেকে অবশ্য আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি একটিও। একের পর এক সুযোগ হারিয়ে গোলহীনই থাকতে হয় বাংলাদেশ।

বিশেষ করে মোরসালিনের কথাই বরা যাক। ম্যাচের ৫৪ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে যান তিনি। সামনে বাধা ছিলেন শুধু আফগানিস্তানের গোলরক্ষক ফয়সাল হামিদি। মোরসালিন পারেননি সেই বাধা কাটাতে। এরপর বলা যাক রাকিব হোসেনের কথা। ম্যাচের ৬২ মিনিটে তিনিও আফগান বারের কাছে বল পেয়ে যান। কিন্তু ঠিকানায় পাঠাতে ব্যর্থ হন তিনিও। ম্যাচের প্রথমার্ধেও একাদিক সুযোগ হাতছাড়া হয়। রক্ষণ আগলে রাখলেও একের পর এক সুযোগ হারানোর ম্যাচে জয় নয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

আরও পড়ুন:

আফগানদের উড়িয়ে দিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা

সর্বশেষ পাওয়া সংবাদ