সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
খেলাধুলা

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দলে থাকছে একাধিক চমক। বিশ্বকাপের আগে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজে তারকা ক্রিকেটারদের একটি বড় অংশকে পাঠাচ্ছে না কিউরা।

সেপ্টেম্বরের ২১ তারিখ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুদলের বাকি দুই ম্যাচ ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে এনজেডসি । ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে ৩২ বছর বয়সী এই ফাস্ট বোলারকে।

সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসেছিল কিউইরা। সেবারও দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল তারা। এবারও বিশ্বকাপের সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের মতো শীর্ষ সারির খেলোয়াড়দের বিশ্রামে রাখা হয়েছে।

বাংলাদেশ সফর নিয়ে কিউই বোর্ডের নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র এবং পাকিস্তান সফরও আছে। এর আগে, ওয়ার্কলোডে ভারসাম্য আনার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলোয়াড়েরা বাংলাদেশের মতো পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে পারা পরবর্তী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন:

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

ফুটবলারদের বিচারে বর্ষসেরা খেলোয়াড় হালান্ড

সর্বশেষ পাওয়া সংবাদ