রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেন, ‘উইকেট শুষ্ক। আশা করি ভালো রান তুলতে পারব স্কোরবোর্ডে। কারণ, শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল, বিশেষ করে ঘরের মাঠে। আমরা শুধু আজকের ম্যাচ নিয়ে ভাবছি। তিন স্পিনার ও পেসার নিয়ে খেলব আমরা।’

লিটন দাস ভাইরাল জ্বরের কারণে ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়কে রাখা হয়নি একাদশে। অভিষেক হচ্ছে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। দলে তিন পেসার তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে স্পিনার হিসেবে অধিনায়ক সাকিব ছাড়াও আছেন মিরাজ ও মেহেদী।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

সর্বশেষ পাওয়া সংবাদ