রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিয়ে করলেন বিশ্বকাপজয়ী আকবর আলী

স্পোর্টস ডেস্ক : বিয়ে করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী। কনে জান্নাতে ওয়াহিদা হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রতিভাবান এই ক্রিকেটার।

বুধবার (৩০ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জান্নাতে ওয়াহিদা হোসেনের সঙ্গে জীবনের গাঁটছড়া বাঁধলেন তিনি।

ওয়াহিদা হোসেনকে নিয়ে আকবর তার পোস্টে লেখেন, ‘তোমার সঙ্গে পরিচয়টা কাকতালীয় ছিল, কিন্তু তোমাকে নেওয়াটা অবশ্যম্ভাবী। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। সঙ্গী হিসেবে তুমি এমন একজন যাকে পাওয়ার স্বপ্ন সবাই দেখে।’

২০২০ সালে উইকেটরক্ষক-ব্যাটার আকবরের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ পায় অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ। যুব বিশ্বকাপে আকবর দলকে নেতৃত্ব দেন সামনে থেকেই। ফাইনালে ভারতের যুবাদের তিন উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই ম্যাচের অপরাজিত ৪৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন আকবর।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছিলেন আকবর। দেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত জুলাইতে ইমার্জিং এশিয়া কাপে।

আরও পড়ুন:

সালাহর জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে রাজী আল-ইত্তিহাদ

এশিয়া কাপে লিটনের পরিবর্তে দলে ডাক পেলেন বিজয়

সর্বশেষ পাওয়া সংবাদ