রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ১০ দল নিয়ে হবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসর। আসর শুরুর আগে ৪ আগস্ট হবে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে।

ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর বরাত দিয়ে এই খবর দিয়েছে ক্রিকবাজ।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে আসরে খেলা দশ দলের অধিনায়কই। সেখানে তুলে ধরা হবে অংশগ্রহণ করা দলগুলোর ইতিহাস-ঐতিহ্য। ১০ দলের অধিনায়কদের নিয়ে থাকবে বিশেষ পর্বও।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসিআইয়ের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত থাকবেন আইসিসির নির্বাহী সদস্যরা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর বোর্ড কর্মকর্তারাও থাকছেন আমন্ত্রিত অতিথিদের তালিকায়।

ভারতের মাটিতে বিশ্বকাপ মানেই অবধারিতভাবেই দেশটির বিনোদন জগতের তারকারা তো থাকছেনই। নরেন্দ্র মোদি স্টেডিয়াম মাতাতে দেখা যাবে বলিউডের তারকাদের। নাচে গানে মঞ্চ মাতাবেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের আগেই অবশ্য অংশগ্রহণকারী দলগুলো ভারতের মাটিতে পা রাখবে। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে অংশ নেওয়া দলগুলো। প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দলও।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। দুটি ম্যাচই আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৯ নভেম্বর। এই ম্যাচটিও গড়াবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এটিই বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম।

আরও পড়ুন:

সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’: আকাশ চোপড়া

৩৬ বছর বয়সেই না ফেরার দেশে রেসলার ব্রাই ওয়াট

সৌরভের তালিকায় বিশ্বকাপে ১৫ জনের দল 

পরীমণিকে টপকে শীর্ষে সাকিব

সর্বশেষ পাওয়া সংবাদ