রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

সৌদির আল নাসরে ম্যানসিটি লাপোর্তা

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি আরবের আল নাসরে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আইমেরিক লাপোর্তা। ২৩ মিলিয়ন পাউন্ডে বৃহস্পতিবার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।

ক্যারিয়ারে সিটির হয়ে ১২টি শীর্ষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন স্প্যানিশ এই সেন্টার ব্যাক। তবে ট্রেবল জয়ী গত মৌসুমটিতে সিটিতে খুব একটা গুরুত্ব পাননি তিনি। মৌসুমের শেষভাগে ক্রোয়েশিয় ডিফেন্ডার জোসকো গাভারডিওল সিটিতে যোগ দেয়ায় দলের মধ্যে নিয়মিত হবার সুযোগ আরো কমে গেছে লাপোর্তার।

লোভনীয় অর্থে সৌদি আরবে পাড়ি জমানো তারকাদের তালিকায় নতুন করে যুক্ত হলেন সিটির ২৯ বছর বয়সী এ তারকা। ২০১৮ সালের জানুয়ারিতে ক্লাবের তৎকালিন রেকর্ড ৫৭ মিলিয়ন পাউন্ডে অ্যাথলেটিক বিলবাও থেকে যোগ দানের পর এ পর্যন্ত সিটির হয়ে ১৮০টি ম্যাচ খেলেছেন তিনি।

লাপোর্তা বলেন,‘সর্বশেষ ছয়টি মৌসুম আমি সিটির প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। প্রথম যখন যোগদানের তখন ট্রফি জয়ের সম্ভাবনা নিয়ে উন্মুখ ছিলাম। যাই হোক আমরা ঐক্যবদ্ধ হয়ে যে সফলতা অর্জন করেছি তা আমি কল্পনায়ও ভাবিনি। এজন্য আমি কোচ, সতীর্থ এবং ম্যানচেস্টার সিটির বিশাল সমর্থকগোষ্ঠিকে ধন্যবাদ জানাচ্ছি।’

এখন আল নাসরের সঙ্গে সৌদি প্রো লিগে খেলবেন লাপোর্তা। যেখানে আগেই যোগ দিয়েছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং সাদিও মানে।

আরও পড়ুন:

৩৬ বছর বয়সেই না ফেরার দেশে রেসলার ব্রাই ওয়াট

এশিয়া কাপ শুরুর আগে বিপাকে শ্রীলংকা

বিশ্বকাপ ও এশিয়া কাপে নিজেদের পরিকল্পনা জানালো সাকিব

সর্বশেষ পাওয়া সংবাদ