রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

এশিয়া কাপ শুরুর আগে বিপাকে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে ইনজুরি ও করোনার থাবায় দল নিয়ে বিপাকে পড়েছে শ্রীলংকা ক্রিকেট। ইনজুরির কারনে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন পেসার দুসমন্থ চামিরা। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নাও দেখা যেতে পারে ইনজুরি আক্রান্ত স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে।

এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই ব্যাটার কুশল পেরেরা ও আবিস্কা ফার্নান্দো। পর্যবেক্ষণে রয়েছেন তারা। সুস্থ হয়ে উঠার নির্ভর করছে এশিয়া কাপের দলে তাদের থাকা না থাকা।

সদ্য শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কাঁধের ইনজুরিতে পড়েন চামিরা। গোঁড়ালির অস্ত্রোপচারের পর এলপিএলে খেলতে নেমে আবারও ইনজুরিতে পড়েন তিনি। গত ৭ জুন সর্বশেষ ওয়ানডে খেলেছেন চামিরা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ ওভারে ৬৩ রনে ৪ উইকেট নিয়েছিলেন এই ডান হাতি পেসার। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ায় আসরে কোন ম্যাচ খেলতে পারেননি চামিরা।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে শ্রীলংকার টিম ম্যানেজার মাহিন্দা হালানগোদা বলেন, এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন চামিরা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু রিপোর্টের জন্য অপেক্ষা করছে বোর্ড।

ঊরুর ইনজুরির কারনে এলপিএলের ফাইনালে খেলতে পারেননি হাসারাঙ্গা। এজন্য এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলংকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি। গ্রুপ পর্বের বাঁধা শ্রীলংকা টপকাতে পারলে তার খেলার একটা সম্ভাবনা আছে।

হাসারাঙ্গার ইনজুরি এশিয়া কাপে শ্রীলংকার জন্য বড় ধাক্কাই বটে। এলপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। বোলিং ও ব্যাটিং তালিকায় শীর্ষে ছিলেন হাসারাঙ্গা। ১০ ম্যাচে ১৯ উইকেট এবং ২৭৯ রান করেছিলেন তিনি।

করোনায় আক্রান্ত পেরেরা ও ফার্নান্দোকে নিয়ে হালানগোদা জানান, উপসর্গ দেখা দেওয়ার পরই কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়। ধারনা করা হচ্ছে, এলপিএলের শেষ পর্যায়ে এসে ভাইরাসে আক্রান্ত হন তারা। নেগেটিভ হলেই আবারও দলে সুযোগ পাবেন তারা।

ইনজুরি ও ফর্মহীনতার কারনে ২০২১ সালের জুলাইয়ের পর কোন ওয়ানডে খেলেননি পেরেরা। ইনজুরিতে পড়ার আগে গত জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ফার্নান্দো।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে শ্রীলংকা।

আরও পড়ুন:

বিশ্বকাপ ও এশিয়া কাপে নিজেদের পরিকল্পনা জানালো সাকিব

খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

সৌরভের তালিকায় বিশ্বকাপে ১৫ জনের দল 

সর্বশেষ পাওয়া সংবাদ