রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ ও এশিয়া কাপে নিজেদের পরিকল্পনা জানালো সাকিব

স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ আগস্ট পাকিস্তানে পর্দা উঠবে টুর্নামেন্টটি। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে এশিয়া কাপের জন্য। প্রস্তুতি নিচ্ছে শিরোপার মিশনেও।

এশিয়া কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ দলও। স্কোয়াড ঘোষণার পর মিরপুরে এতোদিন টাইগারদের প্রস্তুতি ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে নিজেদের সর্বোচ্চ ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। 

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে শনিবার (২৬ আগস্ট) মিরপুরে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। 

এসময় গণমাধ্যমকর্মীরা সাকিবের কাছে বিশ্বকাপ ও এশিয়া কাপে নিজেদের পরিকল্পনা জানতে চায়। সাকিব বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়। আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে টার্গেট করবো। ওয়ান বাই ওয়ান  জয়ের পরিকল্পনা। 

উল্লেখ্য, আগামী ৩০ অগাস্ট শুরু হবে ছয় দলের মহাদেশীয় আসরটি। ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর।ফাইনালের জন্য ১৮ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ক্যান্ডিতেই হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই। ‘এ’ গ্রুপে এই দুই পরাশক্তির সঙ্গে আছে নেপাল।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ