শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : মাদাগাস্কারে ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮০ জন আহত হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (২৫ আগস্ট) আফ্রিকার দেশটির রাজধানী আন্তানানারিভোর মাদাগাস্কার জাতীয় স্টেডিয়ামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এ ঘটনা ঘটে। ১২ জন নিহত হওয়ার পাশাপাশি পদদলিত হয়ে আহত হয়েছেন অন্তত ৮০ জন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানায়, স্টেডিয়ামের প্রবেশপথে অতিরিক্ত ভিড় থেকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে এ ঘটনা ঘটে। মাদাগাস্কারের বারিয়া স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শক এসেছিলেন।

সে সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এবারই প্রথম নয় এই টুর্নামেন্টের সময় এমন দুর্ঘটনার। এর আগে ২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছিল।

১৯৭৭ সাল থেকে চালু হয় ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস টুর্নামেন্টটি। প্রতি চার বছর পরপর বসে টুর্নামেন্টের আসর।

সর্বশেষ পাওয়া সংবাদ