শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

এশিয়া কাপের আগে বড় দুসংবাদ পেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: আর মাত্র পাঁচ দিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসর। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ১৬তম আসর। ভারতের বাধার কারণেই আয়োজক পাকিস্তান হলেও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির অধিকাংশ ম্যাচ। 

ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও নেপাল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের দুই প্রতিপক্ষের কেউই এখন পর্যন্ত দল ঘোষণা করেনি। 

এর মধ্যে শ্রীলঙ্কা দল ঘোষণা না করার অন্যতম কারণ লঙ্কান লিগ শেষ হওয়া ও ইনজুরিতে থাকা দুশমন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার জন্য অপেক্ষা করা। কিন্তু অপেক্ষা করেও লাভ হচ্ছে না। 

শ্রীলঙ্কার হয়ে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না দলটির সেরা পেসার চামিরার। ৩১ বছর বয়সী ডানহাতি পেসার কাঁধের ইনজুরিতে আছেন। পুরো আসর থেকে ছিটকে গেছেন তিনি। সঙ্গে লেগ স্পিনার হাসারাঙ্গার ফিটনেস নিয়েও আছে শঙ্কা। 

শ্রীলঙ্কার পেসার দুশমন্ত চামিরা। ছবি: ফাইল

শ্রীলঙ্কার পেসার দুশমন্ত চামিরা। ছবি: ফাইল

শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, চামিরা কাঁধের ইনজুরিতে ভুগছেন এবং তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সম্প্রতি শেষ হওয়া লঙ্কান লিগে এই ইনজুরিতে পড়েছেন তিনি। 

চামিরা চলতি বছরের জুনে গোড়ালির ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যান। কিন্তু লঙ্কান লিগের আগে ওই ইনজুরি থেকে সেরে ওঠেন তিনি। নতুন ইনজুরি থেকে ঠিকঠাক সুস্থ হয়ে উঠলে তাকে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ