শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী সবগুলো দলকে প্রস্তুতির বড় সুযোগ করে দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অন্যান্য দলগুলোর মতো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এরইমধ্যে ম্যাচগুলোর ভেন্যু ও চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি।

বুধবার (২৩ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও সূচি প্রকাশ করে আইসিসি। যেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং দ্বিতীয়টি ইংল্যান্ডের বিপক্ষে। যদিও প্রথমে গুঞ্জন উঠেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরবর্তীতে জানা যায়, অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। স্কোয়াডে থাকা ১৫ জনেরই মাঠে নামার সুযোগ থাকছে।

বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব-তামিমরা।

এর আগে এশিয়া কাপের শেষ করেই নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২৬ সেপ্টেম্বর শেষ হবে ওডিআই সিরিজ। এর পরদিনই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক দেশের মাঠে এবার আর কোনো বিশেষ ক্যাম্প করছে না বিসিবি। এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:

ওয়ানডে বিশ্বকাপের সূচিতে আর পরিবর্তন হবে না: বিসিসিআই

চুমু কাণ্ডে ক্ষমা চাইলেন স্পেন ফুটবল প্রধান

বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট

সর্বশেষ পাওয়া সংবাদ