শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

রহস্যময় ৬৭ এবং ৭৮ নাম্বার জার্সি

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি একটি শ্যুটিং স্পটে সাকিব আল হাসানকে ৬৭, ৭৫ এবং ৭৮ – এই তিনটি আলাদা নাম্বারের জার্সি পরতে দেখা গেছে। সাধারণত ক্রিকেটপ্রেমীদের কাছে তার জাতীয় দলের ৭৫ নাম্বার জার্সিটি আগে থেকেই অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ৬৭ এবং ৭৮ এই দুটি সংখ্যা এবার ভক্তমহল ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এর পেছনের রহস্য নিয়ে সকলেই এখন ভাবনায় মশগুল।

ক্রিকেট মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত সাকিব এই শ্যুটে বেশ আনন্দের সাথে তার এই তিনটি ভিন্ন জার্সি নাম্বার দেখাচ্ছিলেন। আসন্ন এশিয়া কাপের জন্য জাতীয় দলের অধিনায়ক হিসেবে এই অল-রাউন্ডারকে বাছাই করা হয়েছে। টুর্নামেন্ট ঘিরে সাকিব এর সাথে আলোচনায় তিন ফরম্যাটেই অধিনায়কের ভূমিকা পালনের বিষয়ে তার মনোভাব উঠে আসে। এসময় যখন তাকে এই বিভিন্ন নাম্বারের জার্সির রহস্য নিয়ে জিজ্ঞেস করা হয়, তখন বাংলাদেশের বিখ্যাত এই ক্রিকেটার এ বিষয়ে একেবারেই চুপ থাকেন এবং ভক্তদেরকে অতি শীঘ্রই এই গোপন তথ্যটি জানাবেন বলে আশ্বাস দেন।

আসন্ন একটি ঘোষণার ইঙ্গিত দিয়ে সাকিব জানান, “ভক্তদের জন্য আমার কাছে একটি চমক রয়েছে। আমি জানি যে সবাই ৬৭ এবং ৭৮ নাম্বার জার্সি নিয়ে অনেক কৌতূহলী এবং আমি খুব শীঘ্রই এর পেছনের গল্পটা সবাইকে জানাতে যাচ্ছি।”

ভিন্ন নাম্বারের জার্সির এই জমকালো প্রদর্শন নিঃসন্দেহে সাকিবের আকর্ষণীয় যাত্রায় রোমাঞ্চকর আরেকটি মাত্রা যোগ করেছে, সবাই এখন এই অল-রাউন্ডার তারকার দেয়া বিশাল চমকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ