বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি চট্টগ্রাম-খুলনা

স্পোর্টস ডেস্ক : হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায়। প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হচ্ছে দল দু’টি।

সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম ও খুলনার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে চট্টগ্রাম। সিলেটি বোালারদের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ৮৯ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। দলের পক্ষে আফিফ হোসেন ২৫ ও আল-আমিন ১৮ রান করেন।

এরপর বল হাতে সিলেটের ব্যাটারদের উপরও চাপ সৃস্টি করতে পারেনি চট্টগ্রামের বোলাররাও। চট্টগ্রামের ৯০ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৭৫ বল খরচ করে সিলেট। সিলেটের পতন হওয়া ২ উইকেট নিয়েছেন চট্টগ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরি ও মালিন্দা পুস্পকুমারা।

চট্টগ্রামের মত নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে খুলনার ব্যাটাররাও। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে জ¦লে উঠতে পারেনি খুলনার ব্যাটররা। তবে চট্টগ্রামের মত ১শর নীচে দলীয় স্কোর আটকে যায়নি। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান করে খুলনা। অধিনায়ক ইয়াসির আলি ২৪, মোহাম্মদ সাইফুদ্দিন ১৯ ও পাকিস্তানের আজম খান ১৮ রান করেন।

লো স্কোরিং ম্যাচে খুলনার ১১৪ রানের টার্গেটে পৌঁছতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ঢাকাকে। শেষ ওভারে ম্যাচ হারলেও জয়ের কোন সম্ভাবনাই তৈরি করতে পারেনি খুলনার বোলাররা। ৬ উইকেটে ম্যাচ হেরে মাঠ ছাড়ে খুলনা।

প্রথম জয়ের স্বাদ পেতে হলে নিজদের দ্বিতীয় ম্যাচে জ¦লে উঠতে হবে চট্টগ্রাম ও খুলনার ব্যাটারদের। পাশাপাশি বোলারদের দিকেও তাকিয়ে থাকবে দুই দল।

খুলনার বিপক্ষে জয় নিয়ে ঢাকা পর্ব শেষ করার লক্ষ্য চট্টগ্রামের। বিপিএলের দ্বিতীয় পর্ব চট্টগ্রামের মাটিতে। জয়ের মধ্যে থেকেই নিজেদের মাঠে দ্বিতীয় পর্ব শুরু করতে মরিয়া চট্টগ্রাম।

সর্বশেষ পাওয়া সংবাদ