বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ইতালির অন্যতম সেরা স্ট্রাইকার ভিয়াল্লি আর নেই

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি পেলের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ফুটবল সারাবিশ্ব। তাঁর মৃত্যুর এক সপ্তাহের মধ্যে আর এক মৃত্যুর শোকে কাতর ফুটবল বিশ্ব। চলে গেলেন ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি। চিরঘুমে যাওয়ার সময় তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

২০১৭ সালে প্যাংক্রিয়াসে ক্যানসার ধরা পড়েছিল। সেই চিকিৎসার এক বছরের মধ্যে সুস্থ হয় উঠেছিলেন। হয়েছিলেন ইতালি জাতীয় ফুটবল দলের ‘হেড অব ডেলিগেশন’। তবে কয়েক মাস আগে ফের অসুস্থ হয়ে পড়েন দুটি বিশ্বকাপ খেলা প্রাক্তন ফুটবলার। ফের লড়াই শুরু করেছিলেন অসুস্থতার সঙ্গে। তবে এবার আর পেরে উঠলেন না।

শুক্রবার ভোরে লন্ডনে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইতালির হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভিয়াল্লি। খেলেছেন ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে। ক্লাব ফুটবলে খেলেছেন সাম্পদোরিয়া, জুভেন্টাস ও চেলসির হয়ে। ১৯৯৬ সালে জুভেন্টাসের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। ক্লাব ফুটবলে ৬৭৩ ম্যাচে করেছেন ২৫৯ গোল। ইতালির জার্সিতে তাঁর গোল ১৬টি। ১৯৯৯ সালের জুলাইয়ে তিনি ফুটবলকে বিদায় জানান।

তবে কোচিং কেরিয়ার তাঁর শুরু হয়েছিল ফুটবলার থাকা অবস্থাতেই। ১৯৯৮ সালেই চেলসির কোচ ও ফুটবলার—দুই ভূমিকাতেই দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চেলসির কোচ ছিলেন। এরপর ইংলিশ ফুটবলে ওয়াটফোর্ডের কোচ হয়েছিলেন ২০০১–২০০২ মরসুমে। ২০১৫ সালে তিনি ইতালীয় ফুটবলের ‘হল অব ফেমে’ জায়গা করে নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি ইতালির হেড অব ডেলিগেশন হিসেবে দায়িত্ব পান তাঁর বন্ধু কোচ রবার্তো মানচিনির সঙ্গে। ২০২১ সালে ইতালির ইউরোজয়ী দলেরও অংশ ছিলেন তিনি।

আরও পড়ুন:

সাকিবকে বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণ বিসিবির

সর্বশেষ পাওয়া সংবাদ