সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনজীর আহমেদকে শিগগিরই ফিরিয়ে আনার আশা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর - আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা ইউসিবিডির ‘ভিশন অ্যান্ড ভোগ’ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জাকির আনাম
advertisement
খেলাধুলা

আইপিএলে দল পেলেন সাকিব-লিটন

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য দল পেয়েছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন দাস ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের নিলামের প্রথম দফার ডাকে দল পাননি লিটন-সাকিব। তবে দ্বিতীয় দফায় কপাল খুলেছে দুজনেরই।

দ্বিতীয় ডাকে লিটনকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। এরপর সেই কলকাতাই দলে ভিড়িয়েছে সাকিবকে। সাকিবকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে তার পুরোনো ক্লাব কেকেআর। এই দলের হয়ে দুইবার শিরোপা জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএলের নিলামে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হলেও তারা দল পাননি। নিলামে অবিক্রিত থেকে গেছেন তারা।

এবারই প্রথমবারের মত আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।

এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।

এদিকে নিলামের দ্বিতীয় ডাকে দল পেয়েছেন রাইলি রুশো। -২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও আফ্রিকান এই ব্যাটারকে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের দুজন বাদ পড়েন। সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস, পেসার তাসকিন আহমেদ ও মারকুটে ব্যাটার আফিফ হোসেন। আর সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। সাকিব ছাড়া বাকি তিনজনের ভিত্তিমূল ৫০ লাখ রুপি। আর ৫০ লাখ কমিয়ে সাকিবের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি।

সর্বশেষ পাওয়া সংবাদ