শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত রাজনৈতিক বৈষম্য হবে না - ৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো যৌথ অভিযান নয় - আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন-সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ - কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
advertisement
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা এসিবির

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দলের একাংশ। দুবাইয়ে পৌঁছানোর পর ৪ ও ৫ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বর্তমানে এশিয়ান গেমসে অংশ নেওয়া জাপানে অবস্থানরত বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়রা ৬ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে আবুধাবি যাবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর থেকে শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।

১৭ অক্টোবর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য খুব কম সময় পাবে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। ১৯ অক্টোবর একই ভেন্যুতে লড়বে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। 

২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ অক্টোবর একই ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শীর্ষ দুই দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ২৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর শুরু হবে এ সিরিজ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ