রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
খেলাধুলা

ফিফা আসিয়ান কাপ

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

ইতিহাসের অন্যতম শক্তিশালী দল নিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করলেও প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্য পেল না বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গ্যালোরা বুং কর্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ দল। ম্যাচে পুরোটা সময় জুড়ে ভুগেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রক্ষণভাগের মারাত্মক সব ভুলের মাশুল গুনে মালয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে হামজা চৌধুরী-শমিত সোমেরা।

ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল উপহার দেয় বাংলাদেশ। এই সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মালয়েশিয়া। ১৮ মিনিটেই প্রথম সাফল্য পায় তারা; লং বল ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ভুল সুযোগে দারুণ ফিনিশিংয়ে মালয়েশিয়াকে এগিয়ে নেন আইমান আরিফ।

প্রথমার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও ফারহান আলী ওয়াহিদরা কয়েকটি আক্রমণ তৈরির চেষ্টা চালালেও সফল হতে পারেননি। উল্টো ৩৮ মিনিটে আবারও ডিফেন্সের ভুলে খেসারত দিতে হয় দলকে। বক্সের সামনে বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন শাকিল আহাদ। পেছন থেকে বল কেড়ে নিয়ে স্টুয়ার্ট উইকিনের বাড়ানো পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন সেই আইমান আরিফ। প্রথমার্ধের শেষদিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একটি দূরপাল্লার শট প্রতিহত না করলে ব্যবধান আরও বাড়তে পারত। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর খেলার চিত্রে কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটে আবারও গোল হজম করে বসে বাংলাদেশ। বামপ্রান্ত থেকে আসা ক্রস দুর্দান্ত দক্ষতায় জালে জড়িয়ে দেন বার্গসন। এবারও তাকে আটকাতে ব্যর্থ হন সেই ডিফেন্ডার শাকিল আহাদ।

ম্যাচের শেষভাগে ব্যবধান কমানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৭৬ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন হামজা চৌধুরী। পরবর্তীতে ৮১ মিনিটে বদলি খেলোয়াড় শাহরিয়ার ইমনের দুর্বল শটও সহজেই লুফে নেন মালয়েশিয়ার গোলরক্ষক। এরপর গোলরক্ষক শ্রাবণ কয়েকটি দুর্দান্ত সেভ করে ব্যবধান আর বাড়তে না দিলে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

হতাশাজনক এই হারের পর আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন হামজা চৌধুরীরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ