বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ৩ দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা
advertisement
খেলাধুলা

২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত

আগামী বছরের মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল বলে জানিয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সিরিজটি উৎসর্গ করা হবে। ম্যাচগুলো ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যকার এক বৈঠকে এই সফর নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেন রাষ্ট্রদূত ভান্ডারি এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রস্তাবিত সফর এবং দুই দেশের মধ্যে ক্রিকেটের বৃহত্তর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বিসিবি গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে সিরিজটি উৎসর্গ করার গুরুত্ব স্বীকার করছে।’

তারা আরও জানায়, ‘এই তিন ম্যাচ বাংলাদেশ ও নেপালের ক্রিকেটের মাধ্যমে একত্রিত হওয়ার এবং গভীর শোকের এই সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।’

এছাড়া নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা ও সমর্থনের বিষয়ে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আশ্বস্ত করেছে বিসিবি। সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই-পারফরমেন্স কর্মসূচি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ। 

সর্বশেষ পাওয়া সংবাদ