রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
খেলাধুলা

আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে আছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। তার সাথে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলংকার সোনাল দিনুশা। আগস্টের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন থাইল্যান্ডের সুলিপুরান লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।  

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। 

গত মাসে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৩ উইকেট। হাসানের ম্যাচ সেরা বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। 

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে এক ইনিংস বোলিং করে ৬৭ রানে উইকেটশূন্য থাকেন হাসান। সিরিজে মোট ৫০ ওভার বল করে ১৭৮ রানে ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নেন নিয়ে মাস সেরার দৌড়ে জায়গা করে নেন এই হাসান।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নেন রবিনসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৫১ রানে ৫ এবং ২৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। ইনিংস ও ১০৩ রানে টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। 

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ২৪ রানে ৪টি করে উইকেট শিকার করেন রবিনসন। ১৯৪ রানে জয় পাওয়া ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

ঘরের মাঠের ভারতের বিপক্ষে দুই টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিনুশা। গল টেস্টে ১০০ ও ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। কলম্বোতে দ্বিতীয় টেস্টে ১০৩ ও অনবদ্য ১৩৩ রানের ইনিংস খেলে শ্রীলংকাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন দিনুশা। 

সর্বশেষ পাওয়া সংবাদ