রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমা - বিভাগীয় মামলা ও লঘুদণ্ড থেকে মুক্তি পেলেন এনবিআরের ২০ কর্মকর্তা জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই প্রথমবার মতো জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন - স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা
advertisement
খেলাধুলা

প্রথমবার মতো জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রথমবারের আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও জাপান। জাপানের মাটিতে আগামী ২২ সেপ্টেম্বর টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এশিয়ার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২২ সেপ্টেম্বর জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও জাপান।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ২০তম প্রতিপক্ষ হবে জাপান।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘জাপানে একটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ক্রিকেটের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। ভারত একটি নতুন দেশে খেলতে যাবে এবং জাপান ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রিকেট খেলাকে আরও বিস্তৃত করতে এ ম্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে বিসিসিআই গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ভারত এবং জাপানের মধ্যে সুদৃঢ় এবং দীর্ঘদিনের  সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেটকে যুক্ত করা হয়েছে। এই ম্যাচ আয়োজনের জন্য জাপান ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ।’

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি মিয়াজি বলেন, ‘এই ম্যাচটি ক্রিকেট সম্পর্কে কৌতূহলী জাপানিদের মাঠে এসে খেলা উপভোগ ও দলকে উৎসাহ জোগাতে উদ্বুদ্ধ করবে।’

পুরুষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৪১তম স্থানে আছে জাপান। চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে এশিয়ান গেমস আয়োজন করবে জাপান। 

সর্বশেষ পাওয়া সংবাদ