মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি কয়েক ঘণ্টাতেই মিলবে কোম্পানির নিবন্ধন, নতুন উদ্যোগ সরকারের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
advertisement
খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে নীল-সাদা জার্সি চিরতরে তুলে রাখার ঘোষণা দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

বাংলাদেশ সময় সোমবার (৩১ আগস্ট) রাতে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এক আবেগঘন বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অবসরের ঘোষণা দিয়ে মেসি তার পোস্টে লিখেছেন, ‘ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি... এটি এমন এক সিদ্ধান্ত যা আমার আত্মাকে ব্যথিত করেছে এবং এখনও করছে, তবে আমি বুঝতে পারছি যে এটাই সঠিক সময়। আমি আপনাদের কসম কেটে বলছি, সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি—শুধু গত কয়েক বছরে যা কিছু জিতেছি তখন নয়, তার আগেও।’  

২০২৬ বিশ্বকাপ শেষে মেসির বয়স এখন ৩৯। ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হবে ৪৩ বছর। শারীরিক ও বয়সের বিষয়টি মাথায় রেখে এবং নতুন প্রজন্মের জন্য জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

মেসি উল্লেখ করেন, ‘সময় খুব অল্প বাকি আর এভাবে একেকটি অধ্যায় শেষ হয়ে যায়; এটি তেমনই একটি অধ্যায় যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলের অংশ হতে সবসময় ভালোবেসেছি, ভালোবাসি এবং ভালোবেসে যাব। নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছি, আমার দেওয়ার মতো আর কিছু বাকি নেই। তাছাড়া পেছনে অনেক দুর্দান্ত তরুণ খেলোয়াড় আসছে, যাদের জাতীয় দলে জায়গা পাওয়াটা প্রাপ্য।’  

আর্জেন্টিনা জাতীয় দলে মেসির অভিষেক হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ এই যাত্রায় ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে তার আন্তর্জাতিক ট্রফির খরা কাটে। এরপর একে একে দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪), ফিনালিসিমা এবং ২০২২ সালে কাতারে মরুর বুকে সোনালী ট্রফি উঁচিয়ে ধরে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচান তিনি। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপেও আলবিসেলেস্তেদের নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলেন মেসি, যেখানে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় দলকে।  

আকাশী-সাদা জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে ১২৫টি গোল করেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে তার চেয়ে বেশি গোল আর কারও নেই, এমনকি আন্তর্জাতিক ফুটবলেও ক্রিস্টিয়ানো রোনালদোর পর তিনিই সর্বোচ্চ গোলের মালিক।  

মেসি প্রকাশ করেছেন যে এই অবসরের সিদ্ধান্তটি তিনি প্রথম লিখেছিলেন গত ২১ জুলাই—২০২৬ বিশ্বকাপের ফাইনালের ঠিক দুদিন পর। পরবর্তীতে আগস্টের শুরুতে তার বাবা ও এজেন্ট জর্জ মেসির প্রয়াণের পর তিনি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘এই কথাগুলো আমি গত ২১ জুলাই, ফাইনালের দুদিন পর লিখেছিলাম। আমার বাবার সঙ্গে যা ঘটেছে, তার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’  

আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে ফুটবলের এই জাদুকর বলেন, ‘গত ২০ বছরের সমস্ত ভালোবাসার জন্য ধন্যবাদ। মাঠের ভেতরে আপনাদের চিৎকার ও সমর্থন শোনাটা খুব মিস করব। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে যাব, যে বাইরে থেকে সবসময় দলকে সমর্থন দিয়ে যাবে এবং পাশে থাকবে—ভালো সময়ে তো বটেই, খারাপ সময়ে আরও বেশি।’  

পরিবার, সতীর্থ, কোচ এবং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি তার বার্তা শেষ করেন এভাবে—‘আমার পরিবারকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। সতীর্থ ও কোচদের সাথে কাজ করার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয় হয়ে থাকবে। সতীর্থদের সঙ্গে নিয়ে আপনাদের স্বপ্নের মতো কিছু উপহার দিতে পারার শান্তি আর গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা!’  

 

সর্বশেষ পাওয়া সংবাদ