মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ দুর্গম এলাকার ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা সরকারের আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২ বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় মাশুল শূন্য: বাংলাদেশ ব্যাংক দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে তানজিদ ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী ঝুঁকি মোকাবিলায় ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন
advertisement
খেলাধুলা

আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে তানজিদ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান। সংক্ষিপ্ত তালিকায় তানজিদের সাথে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারীদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলংকার হার্শিতা সামারাবিক্রমা ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুউস। 

গেল মাসে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সমান দু’টি করে হাফ-সেঞ্চুরিতে যথাক্রমে- ১৫৯ এবং ১৪০ রান করেন ২৫ বছর বয়সী তানজিদ। 

দুই সংস্করণের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ। টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারলেও, টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। 

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ব্রুক। তবে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ওয়ানডেতে ৩ ম্যাচে ৩১ রানের পর টি-টোয়েন্টিতে ৪ ইনিংসে ২১৪.০১ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ২২৯ রান করে সেরা খেলোয়াড় হন ব্রুক। 

গত মাসে টেস্ট ক্রিকেটে ব্যাট-বল হাতে ধারাবাহিক ছিলেন গ্রেভস। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২৫ বলে ১৮০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গ্রেভস। শ্রীলংকা বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়া সিরিজের সেরা খেলোয়াড়ও হন তিনি। 

শ্রীলংকা সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে ব্যর্থ হন গ্রেভস। দুই ম্যাচে ৩২ রান করেন তিনি। 

তবে টেস্ট ফরম্যাটে ফিরে আবারও জ্বলে উঠেন গ্রেভস। ত্রিনিদাদে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের নায়ক তিনি। বল হাতে প্রথম ইনিংসে অবিশ্বাস্য এক স্পেল করেন এই ডান-হাতি পেসার। টানা ৫ ওভারে কোনো রান না দিয়ে ৫ উইকেট পকেটে ভরেন গ্রেভস। ঐ ইনিংসে ২৭ রানে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করে দলের ৯০ রানের জয়ে অবদান রাখেন তিনি।  

গেল মাসে দুই টেস্ট খেলে ২১৫ রান করার পাশাপাশি ৮ উইকেট নেন গ্রেভস। 

সর্বশেষ পাওয়া সংবাদ