বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
খেলাধুলা

ওয়ানডে অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের নেতৃত্বে নতুন কাঠামো ঘোষণা করেছেন। দলের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় বোর্ড এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এই ফরম্যাটে তিনি মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হলেন। এর ফলে টি-টোয়েন্টির পাশাপাশি সাদা বলের দুই সংস্করণেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন। অন্যদিকে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত।

সাদা বলের ক্রিকেট (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। লাল বলের (টেস্ট) ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি।

মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে তামিম ইকবাল তাঁর নেতৃত্বের প্রশংসা করে জানান, অলরাউন্ডার হিসেবে দলের জন্য তাঁর পারফরম্যান্স এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, "সাম্প্রতিক সিরিজগুলোতে অধিনায়ক হিসেবে মিরাজ দারুণ কাজ করেছে। তবে আমরা চাই সে পুরো মনোযোগ ব্যাটিং ও বোলিংয়ে দিক এবং আমরা তার কাছ থেকে যে মানের পারফরম্যান্স আশা করি, সেখানে ফিরে আসুক।" 

মিরাজের সঙ্গে আলোচনা করে পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে মিরাজ আবারও নেতৃত্বের ভূমিকায় ফিরতে পারেন এবং বাংলাদেশের ক্রিকেটে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিন সংস্করণের জন্য তিনজন আলাদা অধিনায়ক না রাখার পেছনে খেলোয়াড়দের ইনজুরির বিষয়টি বড় কারণ হিসেবে তুলে ধরেন তামিম। দেশের পেসারদের মধ্যে ইনজুরির সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের কাজের চাপ (ওয়ার্কলোড) সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এখন অত্যন্ত জরুরি।

তামিম এ বিষয়ে বলেন, "তিনজন অধিনায়ক থাকলে প্রত্যেকেই নিজের ফরম্যাটে সেরা বোলারদের খেলাতে চাইবে, এতে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ পড়ে। কিন্তু সাদা বল ও লাল বলে আলাদা অধিনায়ক থাকলে তারা নিজেদের মধ্যে সমন্বয় করে বোলারদের কাজের চাপ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।"

জিম্বাবুয়ে সফর শেষে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে আগামী ছয় মাসের জন্য একটি বিশেষ রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার মূল লক্ষ্য জাতীয় দলের পারফরম্যান্সের কাঙ্ক্ষিত উন্নতি সাধন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ