রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
‘আইসিএসবি কর্তৃক প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম আয়োজিত বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে বিশ্বকাপের আলোড়ন তোলা ভোজিনহা যোগ দিচ্ছেন চিলির ক্লাবে এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর হতে পারে দেশের অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম - মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের আলোড়ন তোলা ভোজিনহা যোগ দিচ্ছেন চিলির ক্লাবে

বিশ্বকাপে চমক দেখানো আফ্রিকান দেশ কেপ ভার্দের স্বপ্নের অভিষেকের অন্যতম রূপকার ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। টুর্নামেন্টে তার দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় চিলির অন্যতম সফল ও ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো ভোজিনহার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। 

ক্লাব সভাপতি আনিবাল মোসা এই তথ্য নিশ্চিত করেছেন। 

ক্লাব সভাপতি আনিবাল মোসা এক বক্তব্যে বলেন, ‘ভোজিনহা কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি চিলিতে এসে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর তাকে মনুমেন্টাল স্টেডিয়ামে সকলের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।’  

টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে ভোজিনহার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে কেপ ভার্দে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে। পরবর্তীতে নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল শেভাস (শাভেস) থেকে চিলিতে পাড়ি জমান ভোজিনহা, যার পুরো নাম জোসিমার হোসে ইভোরা দিয়াস। ২৬ বছর বয়স পর্যন্ত তিনি পেশাদার কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেননি। তবে এরপর সাইপ্রাস, স্লোভাকিয়া, মলডোভা ও এ্যাঙ্গোলার বিভিন্ন ক্লাবে খেলে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করেন এই অভিজ্ঞ গোলরক্ষক।  

ক্লাব সভাপতি মোসা আরও যোগ করেন, ‘তিনি বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন, আর সে কারণেই আমরা তার সঙ্গে চুক্তি করেছি।’ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ক্যাসিমিরোর সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোজিনহার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। বিশ্বকাপের পারফরম্যান্সের পর ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ৩ কোটির কাছাকাছি গিয়ে পৌঁছেছে।  

উল্লেখ্য, ৩৪ বারের চিলিয়ান লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো বর্তমানে লিগ টেবিলের মাঝামাঝি অবস্থানে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ