বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ইয়ামালের সাফ কথা

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন!

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আগামীকাল ১৪ জুলাই মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করে সেমিফাইনালে পা রাখা এই দুই দলের লড়াই নিয়ে ফুটবল বিশ্বে চলছে টানটান উত্তেজনা। কাগজে-কলমে অনেকে ফ্রান্সকে এগিয়ে রাখলেও, মাঠের লড়াইয়ে নিজেদের সেরা মানছেন স্পেনের ১৭ বছর বয়সী তারকা উইঙ্গার লামিন ইয়ামাল। তাঁর সাফ কথা, ফ্রান্স যদি কোনো দলকে ভয় পেয়ে থাকে, তবে সেটি স্পেন।

সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচটিকে বেশ চ্যালেঞ্জিং উল্লেখ করে ইয়ামাল বলেন, "আমাদের নিয়ে ফ্রান্সও চিন্তিত। তারা যদি কোনো দলকে ভয় পায়, সেটি আমরা। কোনো দলই টুর্নামেন্টে আমাদের সাথে সমানে সমান লড়াই করতে পারেনি, সবাই রক্ষণাত্মক খেলছে। তারপরও শেষ পর্যন্ত আমরাই জিতেছি।"

পুরোনো স্মৃতিতে আত্মবিশ্বাসী স্পেন
শক্তিশালী ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়েও স্প্যানিশ শিবিরে কোনো ভীতি নেই। কারণ হিসেবে ইয়ামাল মনে করিয়ে দেন সাম্প্রতিক অতীতকে। গত ইউরো ২০২৪ ও নেশন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সকে হারিয়েছিল স্প্যানিশরা।

সেই আত্মবিশ্বাস থেকেই ইয়ামাল যোগ করে বলেন, "আমার মনে হয় ফ্রান্স ও আমরাই এই টুর্নামেন্টের সেরা দুটি দল। নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ও হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।"

"দেখা যাক কী হয়, তবে আমরা মোটেও ভীত নই। কারণ শেষ দুই ম্যাচে আমরাই তাদের হারিয়েছি। এবারও ভালো কিছু করার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।"

কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে আসা দুই দলের এই মহারণকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয়, ইয়ামালের এই আত্মবিশ্বাসের জবাব কিলিয়ান এমবাপের ফ্রান্স মাঠের পারফরম্যান্সে দিতে পারে কি না।

সর্বশেষ পাওয়া সংবাদ