শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

সী পার্লের মুনাফা বেড়েছে ৩৮৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা’র চলতি অর্থবছরের ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’২২) মুনাফা বেড়েছে ৩৮৬ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) নিট মুনাফা ৪২ কোটি ২৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩.৫০ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল নিট মুনাফা ৮ কোটি ৬৯ লাখ টাকা বা ইপিএস ০.৭২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২.৭৮ টাকা বা ৩৮৬ শতাংশ।

এই কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে নিট মুনাফা ২৬ কোটি ৯০ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২.২৩ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল নিট মুনাফা ৯ কোটি ৭৪ লাখ টাকা বা ইপিএস ০.৮১ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১.৪২ টাকা বা ১৭৫ শতাংশ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১৭ টাকায়।

সর্বশেষ পাওয়া সংবাদ