শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

নেট মুনাফা বেড়েছে জেএমআই হসপিটালের

নিজস্ব প্রতিবেদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের কোম্পানি জেএমআই হসপিটালের সদ্য সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ তথ্য প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ১০০ টাকা। আগের হিসাব বছরে একই সময়ে এ মুনাফা ছিল ৫ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৪২৫ টাকা। সে হিসাবে এক বছরে ব্যবধানে কোম্পানিটির নেট মুনাফা বেড়েছে ৫১ লাখ ৬৫ হাজার ৬৭৫ টাকা।

এদিকে, সদ্যসমাপ্ত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ১৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নেট মুনাফা বেড়েছে ১ কোটি ৫২ লাখ টাকা।

কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৬ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩২ টাকা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৮ টাকা ৮৪ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ