শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

ইপিএস কমলেও এনএভি বেড়েছে ডোরিন পাওয়ারের

নিজস্ব প্রতিবেদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডোরিন পাওয়ারের সদ্য সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।

আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় এ তথ্য প্রকাশ করা হয় । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ডলারের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে কোম্পানিটির শেয়ার প্রতি (লোকসান) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস (আয়) হয়েছিল ২ টাকা ০৮ পয়সা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে উৎপাদন খরচ বেড়েছে এমনটাই দাবি করছে কোম্পানির পক্ষ থেকে।

এদিকে সদ্যসমাপ্ত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৩৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৬৮ পয়সা।আগের হিসাব বছরে যা ছিল ৪৭ টাকা ৪৬ পয়সা । অর্থাৎ এক বছর বব্যধানে নিট সম্পদ বেড়েছে ২৬ পয়সা ।

জানা যায়, ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডোরিন পাওয়ারের বর্তমানে অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮১ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৪২ কোটি ২১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৩৩৮। এর মধ্যে ৬৬ দশমিক ৬১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ