শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এসিআই, এসিআই ফরমুলেশন, বিবিএস কেবলস, কোহিনুর কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, সায়হাম টেক্সটাইল লিমিটেড।

জানা গেছে, কোম্পানিগুলোর নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে বিবিএস সাড়ে ৩ শতাংশ নগদ, এসআই ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ নগদ। এসিআই ফরমুলেশন ২৫ শতাংশ নগদ, বিবিএস কেবলস ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ। কোহিনুর কেমিক্যাল ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪৫ শতাংশ নগদ, শমরিতা হসপিটাল ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ। সায়হাম টেক্সটাইল ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ