শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৩ হিসাব বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭০ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ পয়সা।

এদিকে ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৮৪ পয়সায়।

সর্বশেষ পাওয়া সংবাদ