শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে বসুন্ধরা পেপার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭ টির দর বেড়েছে, ১৪৪টির দর কমেছে, ১৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার টাকার। এতে লেনদেনের শীর্ষে উঠে আসে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। আজ কোম্পানিটি ৩২ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

আর ইস্টার্ন হাউজিং ২৭ কোটি ৫১ লাখ ০৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
লেনদেনের শীর্ষ তালিকার চতৃর্থ স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। আজ কোম্পানিটি ২০ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ তালিকার পঞ্চম স্থানে রয়েছে সী-পার্ল হোটেল লিমিটেড। আজ কোম্পানিটি ১৭ কোটি ১০ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সামিট অ্যালায়েন্স এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ