বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
আমান কটন ফাইবার্সের পর্ষদ সভা ১০ নভেম্বর ১২ নভেম্বর একমি পেস্টিসাইডের পর্ষদ সভা ঢাকার পাবলিক টয়লেটের মান নিশ্চিতে ভূমিজ ও আইপিডিসি’র অংশীদারিত্ব শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! প্রজ্ঞাপন জারি - ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৩টি কোম্পানির ৭ কোটি ৩৯ লক্ষ ৭২ হাজার ৬৩৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৯ কোটি ১৭ লক্ষ ৩৬ হাজার ৯৩৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭.৯২ পয়েন্ট কমে ৬২৮৮.৩৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৭২ পয়েন্ট কমে ২২৩১.২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৫৭ পয়েন্ট কমে ১৩৭১.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, সী পার্ল বীচ, ইউনিক হোটেল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসি, সামিট অ্যালায়েন্স পোর্ট ও শাইনপুকুর সিরামিক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আনলিমা ইয়ার্ন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, জেমিনী সী ফুড, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, সী পার্ল বীচ, শমরিতা হসপিটাল ও মনোস্পুল পেপার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ই-জেনারেশন, মেট্রো স্পিনিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল হাউজিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার ও আমরা টেকনোলজি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৬৬০৪৪৯০৮০০৮.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ