সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
শেয়ারবাজার

পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক: ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে আগামীকাল ১৪ জুন (শুক্রবার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচদিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এসময় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম হবে না। তবে ১৯ জুন (বুধবার) থেকে যথারীতি পুঁজিবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পবিত্র ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে প্রধান পুঁজিবাজার ডিএসই ও অপর স্টক এক্সচেঞ্জ সিএসইর লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

তথ‍্য মতে, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি শুরু হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রবিবার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিন পুঁজিবাজারের অফিসিয়াল ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ