সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
শেয়ারবাজার

ডিভিডেন্ড ঘোষণায় পিছিয়ে থাকা পুঁজিবাজারের ১০ ব্যাংক

জাহাঙ্গীর কবীর: ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সকল ব্যাংকের এজিএম ঘোষণা হয়েছে তাদের মধ্যে পিছিয়ে থাকা ১০ ব্যাংক হলো- এবি ব্যাংক,  এসবিএসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। ৩১টি ব্যাংকের এজিএম পর্যালোচনা করে এ বছর ডেভিডেন্ড দেয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকা ব্যাংকগুলোর বিস্তারিত থাকছে আজকের এই রিপোর্টে-

এবি ব্যাংক
এবি ব্যাংক  ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ১২-০৬-২০২৪ তারিখ সকাল ১০.৩০ টায়  ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ২৬-০৫-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ২ শতাংশ স্টক,  ২০২১ সালে ২ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক, ২০২০ সালে ৫ শতাংশ স্টক, ২০১৯ সালে ৫ শতাংশ স্টক এবং ২০১৮ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয় নাই।

এসবিএসি ব্যাংক
এসবিএসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২২-০৬-২০২৪ তারিখ সকাল ১১টায়  মহাখালী রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ২৯-০৫-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৩.৫০ শতাংশ নগদ,  ২০২১ সালে ৩  শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক, ২০২০ সালে ৪ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক, ২০১৯  এবং ২০১৮ সালে কোম্পানিটি  কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

স্ট্যান্ডার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ২ .৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২৯-০৭-২০২৪ তারিখ সকাল ১১টায়  হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ১১-০৬-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ২.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ স্টক, ২০২১ সালে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক, ২০২০ সালে  ২.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ স্টক, ২০১৯ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ওয়ান ব্যাংক
ওয়ান ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ৩ .৫০ শতাংশ নগদ ও ৩.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২৫-০৭-২০২৪ তারিখ সকাল ১১টায়  হাইব্রিড প্লার্টফম এবং ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। যার  রেকর্ড ডেট ২১-০৫-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ৫ শতাংশ স্টক, ২০২০ সালে  ৬ শতাংশ নগদ ও ৫.৫ শতাংশ স্টক, ২০১৯  সালে ৫ শতাংশ নগদ এবং ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২৭-০৬-২০২৪ তারিখ সকাল ১০টায় হাইব্রিড প্লার্টফমে অফিসার্স ক্লাবে রমনা এবং অনলাইনে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ২৬-০৫-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ২.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ স্টক, ২০২১ সালে ৫ শতাংশ স্টক, ২০২০ সালে ৫ শতাংশ স্টক, ২০১৯ সালে ১০ শতাংশ স্টক এবং ২০১৮ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

মিডল্যান্ড  ব্যাংক
মিডল্যান্ড  ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ৩১-০৬-২০২৪ তারিখ সকাল ৯.৩০ টায়  হাইব্রিড প্লার্টফমে ‘ব্যাংকুয়েট হল কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে, যার  রেকর্ড ডেট ২০-০৫-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৫ শতাংশ নগদ, ২০২০, ২০১৯  এবং ২০১৮ সালে কোম্পানিটি  কোনো লভ্যাংশ  ঘোষণা  করেনি।

ইউনিয়ন ব্যাংক
ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ১২-০৮-২০২৪ কিন্তু সময় উল্লেখ করে নাই, যার রেকর্ড ডেট -০৬-০৬-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২০,২০১৯ এবং ২০১৮ সালে কোম্পানিটি  কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

গ্লোবাল ইসলামী ব্যাংক
 গ্লোবাল ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ০৮-০৮-২০২৪ তারিখ সকাল ১১টায়  হাইব্রিড প্লার্টফমে অনুষ্ঠিত হবে, যার  রেকর্ড ডেট ০৬-০৬-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। ২০২১, ২০২১, ২০১৯ এবং ২০১৮ সালে কোম্পানিটি কোনো     লভ্যাংশ ঘোষণা করেনি।

সোশ্যাল ইসলামী ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ২৬-০৬-২০২৪ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে, যার  রেকর্ড ডেট ১৯-০৫-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ৫ শতাংশ  নগদ ও ৫ শতাংশ  স্টক, ২০২০ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ  স্টক, ২০১৯  সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০১৮ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসেব বছরের জন্য ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম ১২-০৮-২০২৪ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ১০-০৬-২০২৪।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক, ২০২১ সালে ৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ  স্টক, ২০২০ সালে ১০ শতাংশ নগদ, ২০১৯ সালে ৭.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ স্টক এবং ২০১৮ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরে- ঢাকা ব্যাংক ১০ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক ১০ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ, ইসলামী ব্যাংক ১০  শতাংশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, এনআরবি ব্যাংক ১০ শতাংশ  নগদ ও ৬ শতাংশ স্টক, ব্র্যাক ব্যাংক ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক এবং এনআরবিসি ব্যাংক ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ