শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে বিমা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩ টির দর বেড়েছে, ১৩৮ টির দর কমেছে, ১৭৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সূচকের সামান্য উত্থানে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ২.৮৫ পয়েন্ট। কিন্তু সূচক বৃদ্ধির তুলনায় লেনদেন কমেছে তার চেয়ে বেশি। আজ লেনদেন কমেছে প্রায় ২২৯ কোটি টাকার বেশি। লেনদেনের পতনেও বিমা খাতের দখলে রয়ে গেল এক তৃতীয়াংশ লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতের মধ্যে ১৯ খাত পেছনে পড়ে থাকলেও অন্যতম গুরুত্বখাত হিসেবে পরিচিত বিমা খাত আগের দিনের ধারাবাহিকতায় চাঙ্গা প্রবণতা অব্যাহত রেখে চাঙ্গা প্রবণতার পথে হাঁটছে। অর্থাৎ আজও লেনদেন বৃদ্ধির নেতৃত্বে বিমা খাত। আজ জবিন বিমা ও সাধারণ বীমা খাতে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৬৬ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ২৬.৪২ শতাংশ।

এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.২৮ শতাংশ।

চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৭ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৭.৭৭ শতাংশ।

পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। আজ এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৬৭ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৭.৩৭ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ