বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
advertisement
শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৭টি কোম্পানির ৭ কোটি ৯২ লক্ষ ৭২ হাজার ১৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৫ কোটি ৫৩ লক্ষ ৪৮ হাজার ৪৪৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে ৬২৯৬.২৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.০০ পয়েন্ট বেড়ে ২২৩০.৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.২৭ পয়েন্ট বেড়ে ১৩৭৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, সী পার্ল বীচ, আমরা নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিকস, মেঘনা লাইফ ইন্সুঃ, বিএসসি, সোনালি লাইফ ইন্সুঃ ও বেক্সিমকো লিঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন হাউজিং, শাইনপুকুর সিরামিকস, প্রগতি লাইফ ইন্সুঃ, বসুন্ধরা পেপার, পপুলার লাইফ ইন্সুঃ, জেএমআই হাসপাতাল রিকুইস্টি ম্যানুঃ, ন্যাশনাল হাউজিং, সোনালি লাইফ ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ ও প্রগ্রেসিভ লাইফ ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনটেক লিঃ, ওরিয়ন ইনফিউশন, মেট্রো স্পিনিং, রূপালি লাইফ ইন্সুঃ, সী পার্ল বীচ, এশিয়া ইন্সুঃ, রিলায়েন্স ইন্সুঃ, গ্রীনডেল্টা ইন্সুঃ, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুঃ ও পাইওনিয়ার ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৭০২৬৯৫৬০৫০৪.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ