শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

শেয়ার কেনার ঘোষণা দিলেন পেনিনসুলা চিটাগংয়ের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবসর খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক আয়েশা সুলতানা ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৪৬ হাজার ও ৭০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এ শেয়ার কেনার ঘোষণা দেন। বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তারা এ শেয়ার কিনবেন।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৬ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। এর মধ্যে ৪৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে, দশমিক ১৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারী হাতে রয়েছে এছাড়া ১২ দশমিক শূন্য ০৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ