বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

প্যারামাউন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইমার্জিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) রেটিংস অনুযায়ী ওয়ালটন প্যারামাউন্ট টেক্সটাইলের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি- ১’। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ২১ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হলো ২০১৭ সালে ২১ টাকা ২৮ পয়সা ২০১৮ সালে ২০ টাকা ৭৮ পয়সা, ২০১৯ সালে ২২ টাকা ১৭ পয়সা, ২০২০ সালে ২৪ টাকা ২৬ পয়সা এবং ২০২১ সালে ২৭ টাকা ২৪ পয়সা।

পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৭ সালে ১ টাকা ৯২ পয়সা ২০১৮ সালে ২ টাকা ১৫ পয়সা, ২০১৯ সালে ৩ টাকা ০৪ পয়সা, ২০২০ সালে ৪ টাকা ৪৬ পয়সা, ২০২১ সালে লোকসান ৪ টাকা ২৭ পয়সা।

জানা যায়, ২০২০-২০২১ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে লোকসান ১ টাকা ৬২ পয়সা। অন্যদিকে গত হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কােম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৫ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৩ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০২০ সালে ১৫ শতাংশ, ২০২১ সালে ২০ শতাংশ, নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত ৩ বছরে ২০২০ সালে ৫ শতাংশ, ২০২১ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেনি।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫০০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ২০১৩ সালে দেশের প্রদান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ১৬২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৩২ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬০.৯৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ৯.৩০ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪.২২ এবং বাকি শেয়ারের দশমিক ২৫.৫৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

পুঁজিবাজারে তালিকাভূক্ত টেক্সটাইল খাতের এ কোম্পানিটি বর্তমানে ” এ ” ক্যাটাগরিতে অবস্থান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ