বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

ইনটেক লিমিটেডের নো ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ২০২১ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

আজ বুধবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২১ সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯১ পয়সা লোকসান হয়েছিল।

৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৪৩ পয়সা। আগের বছর ৩০ জুন ২০২০ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছিল মাইনাস ১১ পয়সা।

৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর ৩০ জুন ২০২০ সালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছিল ৪ টাকা ৫২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তিতে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্রুয়ারী।

সর্বশেষ পাওয়া সংবাদ