বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
শেয়ারবাজার

বুরো বাংলাদেশের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : বুরো বাংলাদেশের ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আন-সিকিউরিড, ফুল্লি রিডেম্বল ও সাসটেইন্যাবল ফাইন্যান্স জিরো ক্যুপন বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ জানুয়ারি) বিএসইসির ৮৫৩তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, এই বন্ডটি ৮% ডিস্কাউন্ট রেটে ইস্যু করা যাবে এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের মেয়াদ ২ বছর।

আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ডের টাকায় বুরো তাদের ক্ষুদ্র ঋণ/ এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে ঋণ প্রদানের জন্য ব্যবহার করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে সেনা কল্যান ইনস্যুরেন্স লিমিটেড এবং এরেঞ্জার হিসেবে দায়ত্ব পালন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এছাড়াও শর্তানুযায়ী বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ