বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ নরসিংদীর প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বিকন ফার্মায় কোম্পানি সচিব নিয়োগ ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার দুই গোলের লিড হারিয়ে বিদায় সেনেগালের, নাটকীয় জয় বেলজিয়ামের কেনের জোড়া গোলে কঙ্গোকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড যমুনার ভাঙনে নিঃস্ব চরের শত শত পরিবার
advertisement
শেয়ারবাজার

ইস্টার্ন হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২ টাকা ৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৮৯ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ১৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৬৪ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৫ টাকা ৮৪ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ