শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শেয়ারবাজার

হামি ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক : হামি ইন্ডাস্ট্রিজ পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসানের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আলোচ্য শেয়ার ইস্যুর জন্য অনুমোদন চাইলে তা নাকচ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হামি ইন্ডাস্ট্রিজের ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার জন্য সম্মতি দেওয়ার অবস্থানে নেই কমিশন। কোম্পানিটির আবেদন নাকচ করে দেওয়ার পেছনে দুটো কারণও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

কারণ দুটি হলো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ লঙ্ঘন করে শেয়ার মানি ডিপোজিটের জন্য মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল করা হয়। এছাড়া শেয়ারের টাকা ব্যবহারের ক্ষেত্রে কোম্পানিটি জাল ও বানোয়াট নথি প্রদান করেছে বলে জানায় বিএসইসি।

সর্বশেষ পাওয়া সংবাদ