বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
শেয়ারবাজার

ডিএসই’র এমডি, সিওও এবং সিটিও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পরিবর্তিত পরিস্থিতিতে পুনগঠিত পরিচালনা পর্ষদ গত ৩ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব গ্রহণ করেন৷ যার নেতৃত্বে রয়েছেন মমিনুল ইসলাম (চেয়ারম্যান)৷ 

দায়িত্ব গ্রহণের পরই অগ্রাধিকার ভিওিতে দীর্ঘদিন শূন্য থাকা শীর্ষস্থানীয় তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তারই অংশ হিসেবে আজ (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)নিয়োগের জন্য জাতীয় দৈনিক পএিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রত্যকটা পদের জন্য আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত এবং ৪ ডিসেম্বর সন্ধা ৬ ঘটিকায় ডিএসই’র চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সাথে আগ্রহী প্রার্থীদের ডিএসই সম্পর্কে ধারনা দেয়ার জন্য ভার্চুয়ালি এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ