শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শেয়ারবাজার

সিএসইর সঙ্গে সদস্যভুক্ত ৯টি ট্রেকের এপিআই শেয়ারিং চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে তাদের সদস্যভুক্ত ৯টি ট্রেকের (ব্রোকারেজ হাউজ) মধ্যে এপিআই (অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) শেয়ারিং চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সিএসইর ঢাকার কার্যালয়ে এপিআই শেয়ারিং চুক্তি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিএসসির জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি সম্পন্নকারী ট্রেকগুলো হলো-শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, গ্রিন ডেলটা সিকিউরিটিজ লিমিটেড, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মোনার্ক হোল্ডিংস লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড এবং ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

এই চুক্তির মাধ্যমে ট্রেকগুলো তাদের গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল।

এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব আইটি সার্ভিসেস হাসনাইন বারী এবং ট্রেকগুলো পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, হেড অব লিস্টিং কমপ্লায়েন্স, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট একেএম শাহরোজ আলম, সংশ্লিষ্ট ট্রেকগুলো থেকে সম্মানিত প্রতিনিধিগন এবং সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, এই চুক্তি সম্পাদন প্রক্রিয়া ট্রেকহোল্ডারদের জন্য সময়োপযোগী এবং লেনদেনের সুযোগ বৃদ্ধির জন্য কার্যকরী। এপিআই শেয়ারিং চুক্তির মাধ্যমে ট্রেকগুলো তাদের ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আরএমএস ( রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম)-কে ব্যবহার করে লেনদেন কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারবে। এটি মূলত একটি ইন্টিগ্রেটেড সিস্টেম যার মাধ্যমে ব্রোকারদের উভয় বাজারে অংশগ্রহণ নিশ্চিত হবে। বিশেষ করে শর্ট সেল প্রতিরোধ করতে পারবে এবং ডিএসই এবং সিএসই উভয় মার্কেটের শেয়ারের তুলনামূলক উপস্থিতি খুব সহজে একটি প্ল্যাটফর্মে দেখে কেনেবেচার দ্রুত সিন্ধান্ত নিতে পারবে।

উল্লেখ্য, ইতিমধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানি মিলেনিয়াম ম্যাচিং ইঞ্জিনে এপিআইয়ের সাথে সংযোগ নিয়ে নিজস্ব ওএমএস’র মাধ্যমে লেনদেন করার জন্য সিএসইতে আবেদন করেছে। এর মধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানি এই চুক্তি স্বাক্ষর করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ