রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শেয়ারবাজার

পূবালী ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের রূপান্তরযোগ্য, ফ্লোটিং রেট, নন-কনভার্টিবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড, ভাসমান হারে ‘পূবালী ব্যাংক ৪র্থ অধীনস্থ বন্ড’র প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মোঙ্গলবার (১২ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভা কক্ষে ৯৩১ তম কমিশন সভায় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে: কমিশন অদ্যকার সভায়, পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা রূপান্তরযোগ্য, ফ্লোটিং রেট, নন-কনভার্টিবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড ভাসমান হারে পূবালী ব্যাংক ৪র্থ অধীনস্থ বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার কুপন হার হবে রেফারেন্স কুপন মার্জিন হার ৩ শতাংশ , এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পূবালী ব্যাংক পিএলসি, টাইয়ার-২ ক্যাপিটাল বেজ, আন্ডার বেসেল-৩ শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং আয়োজনকারী হিসাবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়াও উক্ত বহুটি বিকল্প ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ